Save 41%- Sold by
- Kg
- Category
- Crop Seeds — ফসলের বীজ
- SKU
- CRS0003
বারি সরিষা-১৪ - ১ কেজি - BARI Sarisha
বারি সরিষা-১৪ (BARI Sarisha-14 - Bangladesh Agricultural Research Institute) হলো বারি উদ্ভাবিত একটি স্বল্পমেয়াদি উচ্চফলনশীল হলুদ সরিষার জাত। এটি মাত্র ৭৫-৮০ দিনে পাকে বলে আমন ধান কাটার পর চাষ করে সময়মতো বোরো ধান রোপণ করা যায়। সেতি সরিষা (হলুদ)
- Fast & reliable deliveryFree over ৳1,100, ৳60 below that.
- Checked before it shipsEvery order is picked and inspected by hand.
- Not right? RefundedTell us within 24 hours, no questions.
Product Description
গ্রুপ: সেতি সরিষা (হলুদ) | ব্যবহার: বিঘাপ্রতি 1 কেজি বীজ ব্যবহার করতে হবে
বারি সরিষা-১৪ (BARI Sarisha-14) হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত একটি স্বল্পমেয়াদি, উচ্চফলনশীল হলুদ সরিষার জাত। এটি মাত্র ৭৫-৮০ দিনে পাকে বলে রোপা আমন ও বোরো ধানের মাঝে সহজেই চাষ করা যায়।
প্রধান বৈশিষ্ট্য ও কাজ
জীবনকাল: ৭৫-৮০ দিন; টরি-৭ জাতের উন্নত বিকল্প।
গাছ ও ফল: গাছের উচ্চতা প্রায় ৭৫-৮৫ সেমি; প্রতিটি ফলে ৪টি প্রকোষ্ঠ এবং ২৫-৩০টি বীজ থাকে।
বীজ: বীজ হলুদ ও গোলাকার; ১০০০ বীজের ওজন ৩.৫-৩.৮ গ্রাম।
তেলের পরিমাণ: বীজে ৪৩-৪৪% তেল থাকে।
ফলন: হেক্টরপ্রতি ১.৪-১.৬ টন (শতাংশপ্রতি প্রায় ৫.৭-৬.৫ কেজি)।
শস্যবিন্যাস: রোপা আমন – সরিষা – বোরো শস্যবিন্যাসের জন্য বিশেষ উপযোগী।
চাষাবাদ পদ্ধতি ও নিয়ম
মাটি ও জমি: মাঝারি উঁচু জমি; দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উত্তম।
বপনের সময়: রবি মৌসুমে আশ্বিনের মাঝামাঝি থেকে কার্তিকের মাঝামাঝি (অক্টোবর থেকে মধ্য নভেম্বর)।
বীজের হার: বিঘাপ্রতি (৩৩ শতাংশ) প্রায় ১ কেজি; একরপ্রতি ২.৫-৩ কেজি (হেক্টরপ্রতি ৭-৮ কেজি)।
সার ব্যবস্থাপনা: সুষম মাত্রায় ইউরিয়া, টিএসপি, এমওপি ও জিপসাম ব্যবহার করুন; হেক্টরপ্রতি ১ কেজি বোরন (B) প্রয়োগে ফলন বাড়ে।
Related Products
